1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের

সংবাদ ‍বিজ্ঞপ্তি :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার পঠিত

কৃষক, কৃষি উদ্যোক্তা ও গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থায়ন সহায়তা বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক জনাব একেএম সাইদুজ্জামান, অতিরিক্ত পরিচালক মিসেস রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক জনাব মো: সাখাওয়াত হোসেন এবং সহকারী পরিচালক জনাব রিয়াজ মাহমুদ। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জনাব মো: ইকবাল এবং ভাইস প্রেসিডেন্ট ও এসএমই, এগ্রি ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আমজাদ হোসেন ফকির।

চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কৃষক, কৃষি উদ্যোক্তা ও গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থায়ন সুবিধা প্রদান করবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার, কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।

এ উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর