1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের শাখা ব্যবস্থাপকদের উপস্থিতিতে ব্যবসায়িক পর্যালোচনা সভা বিকেবি স্টাফ কলেজ মিলনায়তনে ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী খান। তিনি ২০২৪-২০২৫ অর্থ বছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন এবং শাখাকে লাভজনক পর্যায়ে উন্নীত করনের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন, সালমা বানু, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আবু সাঈদ মোঃ রওশানুল হক, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাঃ খালেদুজ্জামান, কিবেবি স্টাফ কলেজের অধ্যক্ষ মোঃ শফিউল আজম এবং প্রধান আর্থিক কর্মকর্তা ও আর্ন্তজাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যস্থাপক রওশন আক্তার।
ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের উপমহাব্যবস্থাপকগণ, ঢাকা বিভাগের সকল মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর