1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন।

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ। এ বছরের প্রতিপাদ্য-যুবসমাজের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যের স্থানীয় বাস্তবায়ন।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি এবং মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেনে বিরল ও বিপন্ন ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক, ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম ও প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য বিভাগের প্রধান আর্কিটেক্ট শেখ ইত্তম সৌদ, গণিত বিভাগের প্রধান উম্মা কুলসুম, ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ এবং ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এস. এম. আব্দুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আয়োজকরা জানান, কর্মসূচির মূল লক্ষ্য ছিল জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাচীন ঔষধি জ্ঞান প্রচার এবং পরিবেশ রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি এটি সহায়তা করছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), লক্ষ্যমাত্রা-১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা) এবং লক্ষ্যমাত্রা-১৫ (স্থলজ প্রাণবৈচিত্র্য সংরক্ষণ) অর্জনে।

দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে, যেখানে তরুণ প্রজন্ম টেকসই সমাজ গঠনে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসি স্টুডেন্টস ক্লাব।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর