1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশে সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৫ এর ৫ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার
(এপ্রিল ২০, ২০২৫) থেকে শুরু হয়েছে।

সকালে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.), ভর্তি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি অব ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডীন অধ্যাপক ড. মো: তাজুল ইসলাম, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো: সাদিক ইকবাল, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: মুজাক্কীরুল হুদা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সউদ, অন্যান্য বিভাগীয় প্রধানগন, শাখা প্রধানগন সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মেলা উদ্ধোধন করে উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, এবারের ভর্তি মেলায় ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে নিয়মিত স্কলারশিপের বাহিরে কোর্স ফির উপর অতিরিক্ত ১০ হাজার এবং ৫ হাজার টাকা ছাড় পাবেন। এছাড়া ছাত্রছাত্রীরা মেলা চলাকালীন ইউনিভার্সিটির অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

মেলা প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। আগামী ২৫ এপ্রিল মেলা শেষ হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর