1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

অনলাইন ডেস্ক:
  • প্রকাশে সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

সিটিতেবসুন্ধরা স্পোর্টস সি গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ ক্রীড়া উৎসবে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল কোর্ট ও ফুটসাল কোর্টে একাধিক খেলা একই সময়ে অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। প্যাডেল টেনিসে গুলশান ক্লাব দারুণ পারফরম্যান্স করে ১১-১ ব্যবধানে জয়লাভ করে।

অন্যদিকে, ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দারুণ লড়াই উপহার দেন। ম্যাচে গুলশান ক্লাবের হয়ে গোল করেন ইশমাম, আর চট্টগ্রাম ক্লাবের হয়ে গোল করেন সাগর। শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচটি ড্র হয়। ক্রিকেট ম্যাচটি বৃষ্টির কারণে না হওয়ায় ড্র হিসেবে শেষ হয়। একই সঙ্গে একাধিক খেলাকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠান বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের জন্য একসঙ্গে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আয়োজনের সম্ভাবনাও তুলে ধরেছে।

বসুন্ধরা স্পোর্টস সিটি ভবিষ্যতেও বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে এমন বহুমাত্রিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে একটি প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতা বজায় রাখবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর