1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বর্ণাঢ্য আয়োজনে শুরু ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১০০ বার পঠিত

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় অনুষ্ঠান  (১১ জুন, ২০২৪খ্রিঃ) আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে শুরু হয়েছে। এতে অংশগ্রহণ করেছে দেশের ৬৪ জেলায় ৭ শতাধিক শিক্ষার্থী, নবীন বিজ্ঞানী ও উদ্ভাবক। এদিন সকাল ১০টায় সারা দেশের ক্ষুদে বিজ্ঞানীদের এ মিলনমেলার শুভ উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আলী হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, উন্নত বিশ্বের কাতারে নিজেদের শামিল করতে হলে, বিজ্ঞান চর্চার বিকল্প নেই। বিজ্ঞানের চর্চায়, গবেষণায় ও বিজ্ঞানমনস্ক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর উন্নত পৃথিবী বিনির্মাণে আগ্রণী ভূমিকা পালন করবে।” ভুর্কি সাম্রাজ্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, “একসময় অটোম্যান শাসকগণ পৃথিবীজুড়ে সাম্রাজ্য বিস্তার করলেও তাঁদের মধ্যে বিজ্ঞান চর্চা না থাকায় ধীরে ধীরে তারা সবকিছুর উপর নিয়ন্ত্রণ হারিয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রী ২০৪১ সালের যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, এর বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা ও উদ্ভাবনে নিজেদের সম্পৃক্ত করতে হবে। বিজ্ঞানের সকল শাখায় তরুণদের কাজ করার সুযোগ রয়েছে। অনুসন্ধিৎসু ও বিজ্ঞানমনস্ক এ প্রজন্ম সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্ভাবন নিজেরাই প্রস্তুত করতে পারবে”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়া আলোচনা করেন বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান আধ্যাপক এস এম নজরুল ইসলাম, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. শৈকত আকবর।

বিজ্ঞান কমপ্লেক্স ভবনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ১ম দিনে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে দেশের ৬৪ জেলা থেকে জুনিয়র ও সিনিয়র গ্রুপের মোট ২৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এছাড়া দেশের ৮ বিভাগ থেকে বিজয়ী ২৪টি দল বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর পাশাপাশি তরুণ উদ্ভাবকরা জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে ১৯২টি উদ্ভাবন প্রদর্শন করছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর