
রাজধানীর শাজাহানপুরস্থ রেলওয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে “বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি” ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ শুক্রবার এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি মনিন্দ্র কিশোর মজুমদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরুড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা- ৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য এ জেড এম শফিউদ্দিন শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই দুইবারের সিআইপি স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, স্ট্যান্ডার্ড গ্রুপের নির্বাহী পরিচালক তোফাজ্জল আলী , সাবেক এমপি নাসিমুল চৌধুরী নজরুল, সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, ডাক্তার রুহুল আমিন, হকস-বে এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক,সমাজ কল্যন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শাহ আলম, বরুড়া উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেন এছাড়া আরো উপস্থিত ছিলেন সমিতির আজীবন সদস্য ডেইলী প্রেজেন্ট টাইমস পত্রিকার সম্পাদক ওমর ফারুক জালাল সহ সিনিয়র সদস্য বৃন্দ।