1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বরিশাল সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত

একদিনের সরকারি সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সফর শুরু করেন তিনি। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

সফরসূচি অনুযায়ী, পরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেলসহ বিভিন্ন দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করা হবে।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরকে ঘিরে দলীয়ভাবে তোরণ বা ব্যানার ব্যবহার না করে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত সড়কের দুই পাশে মানবপ্রাচীর তৈরি করে তাকে স্বাগত জানানোর আয়োজন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, যান চলাচল ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সফর শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর