1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বয়স্ক-বিধবা ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৮২ বার পঠিত

সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, এতিম ও বিধবাদের জন্য বয়স্ক-বিধবা ভাতা বাড়াতে জেলা প্রশাসকরা (ডিসি) অনুরোধ করেছেন। আমি তাদেরকে সামাজিক সুরক্ষাবেষ্টনীর সুবিধাভোগীদের ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছি। একইসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বেশিরভাগ ভাতার বণ্টন ও পরিচালনার সঙ্গে জেলা প্রশাসকরা যুক্ত। তাদের এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার জন্য বলেছি।

রোববার (৩ মার্চ) রাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সভাপতিত্বে প্রথম দিনের শেষ সেশনে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও নারী ও শিশু মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের এ কার্য অধিবেশন হয়।

দীপু মনি বলেন, একই ভাতা বণ্টকের ক্ষেত্রে যাদের কোনো অনিয়ম না হয় তার ব্যাপারে সতর্ক থাকতে বলেছি।

তিনি আরও বলেন, যেহেতু এখন এসব ভাতা জাতীয় পরিচয়পত্র ও সরকার টু পাবলিক পদ্ধতিতে বিতরণ করা হয় তাই এখানে অনেক অনিয়ম কমে এসেছে। তারপরও যদি কোনো গ্যাপ থাকে তা চিহ্নিত করে আমাদের জানাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর