1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে এক মিনিটের নীরবতা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে। 

গত ৬ আগস্ট, নিয়মিত পাঠদান চলাকালীন সময় নিজ নিজ শ্রেণিকক্ষে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা এক মিনিটের নীরবতা পালন করেন। ছাত্রছাত্রীদের সাথে একাত্ম হয়ে এক মিনিটের নীরবতা পালন করেছেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট ও কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো, কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়া এবং অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর। মাইলস্টোন ট্রাজেডিতে নিহত কোমলমতি ছাত্রছাত্রীদের প্রতি শোক ও শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হিসেবে গৃহীত এক মিনিটের নীরবতা পালন কর্মসূচীতে অংশগ্রহণ করেন কলেজের সকল শিক্ষকÑশিক্ষিকা এবং কর্মকর্তাÑকর্মচারীবৃন্দ।

কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমরা হারিয়েছি শহরের সবচেয়ে সুন্দর ও প্রতিশ্রুতিশীল ফুলগুলোকে। শিশুদের প্রাণহীন দগ্ধ শরীর বিদীর্ণ করেছে আমাদের প্রতিটি হৃদয়। বেদনাহত বিমান দুর্ঘটনায় যারা অকালে মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকের প্রতি পরম শ্রদ্ধা।

আমরা গভীরভাবে শোকাহত। বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ পরিবার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা। আমরা প্রার্থনা করি, আহতরা যেন দুর্ঘটনার ক্ষত মুছে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবন ফিরে পায়।’

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর