1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বছর ঘোরার আগেই ভেঙে গেল আদিত্য-অনন্যার প্রেম

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

খুব বেশি দিন হয়নি বড় পর্দায় পা রেখেছেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। তবে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কোনো রাখঢাক করেননি অনন্যা। একসঙ্গে ছুটি কাটাতে বিদেশে উড়ে গিয়েছেন এই যুগল। গুঞ্জন উড়ছে, ভেঙে গেছে অনন্যা-আদিত্যর প্রেম

আদিত্য ও অনন্যা পান্ডের ঘনিষ্ঠ এক বন্ধু বম্বে টাইমসকে বলেন, ‘এক মাস আগে আদিত্য-অনন্যা তাদের সম্পর্কের ইতি টেনেছেন। তাদের মাঝে শক্তিশালী একটি বন্ধন ছিল। সুতরাং তাদের বিচ্ছেদের খবরটি আমাদের মর্মাহত করেছে। বিচ্ছেদ হলেও তাদের মাঝে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। অবশ্যই, মানসিকভাবে আহত হয়েছেন, তারপরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন অনন্যা। আপাতত সে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে। আদিত্য শক্তহাতে নিজেকে সামলানোর চেষ্টা করছেন

এর আগে ‘খালি পিলি’ সিনেমার সহশিল্পী অর্থাৎ শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অনন্যা। সেই সময় শহিদ কাপুরের পরিবারের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল। ইশানকে নিয়েও মালদ্বীপে ছুটি কাটিয়েছেন অনন্যা। এরপর আদিত্যর সঙ্গে সম্পর্কে জড়ান অনন্যা। এ জুটি দীর্ঘ ২ বছর সম্পর্কে ছিলেন। যদিও বিচ্ছেদের বিষয়ে এখনো মুখ খুলেননি তাদের কেউ-ই।

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খো গায়ে হাম কাঁহা’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ অভিনেত্রী।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর