1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বছরের সেরা ইনস্পায়ারিং রিটেইলার হওয়ার গৌরব অর্জন করলো ইলেকট্রো মার্ট লিমিটেড

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের দ্বিতীয় আসর। দেশের রিটেইল শিল্পের ৫০ উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়।

দ্বিতীয় বাংলাদেশ রিটেল এওয়ার্ড অনুষ্ঠানে, ‘ইনস্পায়ারিং রিটেইলার অফ দ্য ইয়ার ২০২৪’ ক্যাটাগরিতে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইলেকট্রো মার্ট লিমিটেড জিতে নিয়েছে সেরা রিটেইলার-এর পুরস্কার। গুণগতমানের পণ্য উৎপাদন, নিত্য নতুন উদ্ভাবন, বিক্রয়োত্তর সেবার মানোন্নয়নের সুবাদে ইলেকট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্য বিপণনে রিটেইল সেক্টরে সারা দেশে এখন এক অনুকরণীয় প্রতিষ্ঠান- ইলেকট্রো মার্ট লিমিটেড। ইলেক্ট্রো মার্ট গ্রুপের বিশ্বমানের কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে গেছে বাঙালির ঘরে ঘরে।

প্রয়োজন মেটাচ্ছে গ্রাহকদের চাওয়া-পাওয়ার। দেশের শীর্ষস্থানীয়  ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট ২৫ বছরের ও অধিক সময় ব্যাপী বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বিশ্বস্ততা, সুনাম, আস্থা ও  সাশ্রয়ী মূল্যে সরবরাহ ও বাজারজাত করছে।

বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা, আস্থা এবং নির্ভরতার ফলস্বরুপ কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাজারে শীর্ষ স্থান অবস্থান করছে। প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে যা আগামীর পথ চলার প্রতিটি মুহুর্তে আমাদেরকে আরো দায়িত্বশীল ও কর্ম অনুপ্রেরণা যোগাবে। বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অবিচল আস্থা এবং নির্ভরতার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।

ইলেক্ট্রো মার্ট এর পক্ষে ডিএমডি মো. নুরুল আফছার এবং উর্ধ্বতন কর্মকর্তারা সম্মাননা গ্রহণ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর