1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বছরের শেষ ম্যাচে আর্জেন্টিনার জয়

অনলাইন ডেস্ক:
  • প্রকাশে সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

৩৮ বছর বয়সেও যেন সেই ২৪-২৫ বছর বয়সী দুর্দান্ত তারুণ্যে ভরা মেসির দেখা মিলছে ফুটবল মাঠে। নিজে একটি গোল করলেন, আরেকটি করালেন। লুয়ান্ডায় অ্যাঙ্গোলার বিপক্ষে মেসিময় একটি ম্যাচে ২-০ গোলের জয় পেলো আর্জেন্টিনা। ২০২৫ সালে এটাই ছিল আর্জেন্টিনার শেষ ম্যাচ।

ম্যাচটি ছিল অ্যাঙ্গোলার জন্য বিশেষ। কারণ, পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ম্যাচটি আয়োজন করেছিল তারা। আর্জেন্টিনাকে মাঠে নামাতে অ্যাঙ্গোলা সরকার প্রায় ১২ মিলিয়ন ডলার ব্যয় করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

লুয়ান্ডার বিখ্যাত ‘১১ নভেম্বর স্টেডিয়াম’–এ ৫০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন এবং ম্যাচের শেষ মুহূর্তে মেসিকে মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানান দর্শকরা।

ফিফা র‌্যাংকিংয়ে অ্যাঙ্গোলা রয়েছে ৮৯তম স্থানে। আর আর্জেন্টিনা দ্বিতীয়। শক্তির পার্থক্যে জোযন জোযন এগিযে থাকলেও আফ্রিকান দেশটির বিপক্ষে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা শক্তিশালী একাদশই মাঠে নামায়। প্রথমার্ধের শেষ দিকে, ৪৩তম মিনিটে, মেসির দুর্দান্ত থ্রু-বলে লওতারো মার্টিনেজ নিচু শটে গোল করে দলকে এগিয়ে নেন।

আর্জেন্টিনার জার্সিতে লওতারো মার্টিনেজকে মেসির এটি ছিল নবম অ্যাসিস্ট, যা হিগুয়াইন ও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

ম্যাচের ৮২তম মিনিটে ভূমিকা বদল হয়। এবার লওতারোর চতুর রিভার্স পাসে বল পেয়ে মেসি বাম পায়ের নিখুঁত শটে জালে পাঠান বল। ফলে ২-০ ব্যবধানে নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়।

এর মাধ্যমে মেসি আন্তর্জাতিক ফুটবলে তার ১৯৬ ম্যাচে ১১৫তম গোল পূর্ণ করেন। আর্জেন্টিনার হয়ে এই বছর মাঠে না নামলেও মেসির ব্যস্ততা কমছে না। অ্যাঙ্গোলার বিপক্ষে এই ম্যাচ শেষে মেসি ও রদ্রিগো ডি পল উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে, যেখানে ইন্টার মিয়ামি খেলবে এমএলএসে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাতির বিপক্ষে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর