1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন উপলক্ষে গজারিয়ার ইমামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ।

নাজমুল হাসানঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৬৪ বার পঠিত

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গজারিয়া উপজেলার ৫৫ নং ইমামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার ১৭ মার্চ এই কর্মসূচি পালিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রুনা আক্তার এতে সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী হাফিজুর রহমান খান। বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ৫৫ নং ইমামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মা সমাবেশে শিক্ষানুরাগী হাফিজুর রহমান খান এর অর্থায়নে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টাই, ব্যাচ ও পুরস্কার বিতরণ করা হয়।এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে গজারিয়া উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, কোমলমতি শিশুদের স্কুলে ভর্তি, নিয়মিত উপস্থিতি এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুকরণের বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্ব সহকারে যত্নশীল হতে হবে।

তিনি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন ও মা সমাবেশ আয়োজনের মতো মহৎ কাজের জন্য উক্ত শিক্ষানুরাগী এবং প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুনা আক্তার কে বিশেষভাবে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর