1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শিখা অনির্বাণে সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৪১ বার পঠিত

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, শিখা অনির্বাণ এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২৪ জুন) সকালে সেনাপ্রধান শ্রদ্ধা নিবেদন করেন।

শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান করে। সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

পরে সেনাপ্রধান ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে রক্ষিত পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তিনি।

এছাড়া, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও তাদের সম্মানে সালাম প্রদান করেন নবনিযুক্ত সেনাপ্রধান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর