1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বঙ্গবন্ধুর জন্মসাল ভুলে গেলেন ইউএনও

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তার জন্মসাল ভুল করেছেন মাদারগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

রোববার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত খরকা হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ ভুল করেন। বঙ্গবন্ধু ১৯২০ সালে জন্মগ্রহণ করলেও ইউএনও তার বক্তব্যে ১৯৯০ উল্লেখ করেন।

ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, জাতির পিতা আজীবন থাকবেন আমাদের মাঝে। তিনি ১৯৯০ সালে জন্ম নিলেও আমাদের মাঝে, প্রতিটি স্বাধীনতাকামী, মুক্তিকামী মানবতাকামী মানুষের মাঝে বেঁচে থাকবেন। প্রত্যেক বাঙালি ওনার আদর্শকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, এই হোক আমাদের অঙ্গীকার।

বিডিটাইমস২৪ জানতে চাইলে এ বিষয়ে ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাতবিডির বলেন, আমার বক্তব্যে জাতির পিতার জন্মসালটি ভুল উচ্চারণ হয়েছে। এটা আমার স্লিপ অব টাং। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর