1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বঙ্গবন্ধুর জন্মদিনে মাইলস্টোন কলেজে টুয়েলভ রিভারসের বিনামূল্যে চিকিৎসা সেবা

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৮৫ বার পঠিত

অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে টুয়েলভ রিভারস হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ট্রাস্ট। সাম্যভিত্তিক স্বাস্থ্যসেবার লক্ষে উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হয় বিনামূল্যের এই চিকিৎসা ক্যাম্প।

গত ১৭ মার্চ সকাল সাড়ে নয় ঘটিকা থেকে শুরু হয়ে সেবামূলক চিকিৎসা ক্যাম্পটি চলে বিকাল তিন ঘটিকা অবধি। মাইলস্টোন কলেজে কর্মরত সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা টুয়েলভ রিভারস হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ট্রাস্ট পরিচালিত বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। মানবতার সেবায় নিয়োজিত টুয়েলভ রিভাসের বিশেষজ্ঞ চিকিৎসকগণ নারী, শিশুসহ সকল বয়সীদের স্বাস্থ্যগত নানাবিধ সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। এই সময় আগত সেবা প্রত্যাশীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র ছাড়াও প্রদান করা হয় বিশেষ হেলথ কার্ড যার মাধ্যমে টুয়েলভ রিভারস হসপিটাল এবং নির্ধারিত আরও কয়েকটি চিকিৎসালয়ে বিশেষ সুবিধায় চিকিৎসা সেবা গ্রহণ করা যাবে।

চিকিৎসাসেবা চলাকালে বিনামূল্যে পরিচালিত হেলথ ক্যাম্প পরিদর্শন করেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.) এবং অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এই সময় টুয়েলভ রিভারস হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তাদের স্বাগত জানান মো. রাসেল তালুকদার। উল্লেখ্য, দেশের ১২টি ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের মানবিক উদ্যোগ ‘টুয়েলভ রিভারস হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ট্রাস্ট’। প্রতিষ্ঠাকাল থেকেই এই ট্রাস্ট কাজ করছে সাম্যভিত্তিক চিকিৎসা সেবা প্রদান ও স্বাস্থ্যসেবা খাতে গুণগতমানের পরিবর্তন আনায়নের মহান লক্ষ্য নিয়ে।

 

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর