1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বকেয়া বিল ও কর আদায়ে ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী পৌর রাজস্ব মেলা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮৬ বার পঠিত
বকেয়া বিল ও কর আদায়ে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। বকেয়া রাজস্ব আদায়ে ১৯ মার্চ মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে শুরু হয় তিন দিনব্যাপী পৌর রাজস্ব মেলা। সকালে মেলার উদ্বোধন করেন পৌর মেয়র নায়ার কবির।
পরে তিনি মেলার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদদূস, প্রধান নির্বাহী প্রকৌশলী মো.কাউসার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কাউসার, সহকারি প্রকৌশলী সবুজ কাজী, নগর পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপ-সহকারী প্রকৌশলী সুমন দত্ত, উপ-সহকারী প্রকৌশলী সোহেল ভূইয়া, কর আদায় শাখার প্রধান মোঃ ইলিয়াস মিয়া, ট্রেড লাইসেন্স শাখার প্রধান আল মাসাদ প্রমূখ।
এদিকে সকাল থেকেই শহরের বিপুল সংখ্যক পৌরবাসী তাদের বকেয়া বিল ও কর পরিশোধ করতে উৎসব মূখরভাবে মেলায় অংশ নিচ্ছে। প্রত্যেকেই মেলাতে এসে একসাথে একই ছাতার নিচে তাদের সার্বিক কার্যক্রম শেষ করছেন। সে সাথে মেলায় থাকা ব্যাংকের বিভিন্ন স্টলে তাদের বকেয়া পরিশোধ করছেন।
বকেয়া প্রদানকারী গ্রাহকরা জানান, এমনিতে বিল পরিশোধের জন্য এক পৌরসভায় আবার ব্যাংকে দৌড়ঝাপ করতে হয়। এতে অনেক সময় ঝামেলা এড়াতে বিল বকেয়া পরে থাকে। তবে এই মেলার মাধ্যমে আমরা একসাথে সবধরণের সেবা পাচ্ছি। দ্রুত  সময়ের মধ্যে আমরা আমাদের বকেয়া বিল ও কর পরিশোধ করে খুব আনন্দিত। এ ধরণের মেলা যেন সব সময় আয়োজন করা হয় সেটাই প্রত্যাশা করি।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদদূস জানান, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পৌরসভার বিকল্প নেই। সে লক্ষ্য নিয়ে এবং পৌরসভার নিজস্ব আয় বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ১২ কোটি ৮৭ টাকার বকেয়া রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে। পৌর নাগরিকদের কর আদায়ের সুবিধার্থে বিশেষ ছাড়ের পাশাপাশি পুরস্কার সহ সম্মাননার ব্যবস্থা করা হয়েছে। মেলায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন রয়েছে।
উল্লেখ্য, আগামী ২১ মার্চ পর্যন্ত সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে মেলার সার্বিক কার্যক্রম। 
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর