1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্নহত্যা

শরীফ আহমেদঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আরিফুর রহমান (৩৪) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে যানাগেছে। শনিবার (১৯-অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর ডেমরার বামৈল পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরিফুর রহমান কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোলাপপূর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। সে বর্তমানে বামৈল পশ্চিম পাড়া মোজাম্মেল হকের বাড়ির ভাড়াটিয়। সে প্রাণ আরএফএল কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে চাকরি করতো।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুর রহমানের স্ত্রী এবং ছেলে মেয়েরা সবাই গ্রামের বাড়ীতে ছিল তার ফেসবুকে স্ট্যাটাস দেখে শনিবার ভোর ৬ টার দিকে এসে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এ সময় রুমের সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে আকাশ চৌধুরী নামের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি তার শুভাকাঙ্ক্ষী এবং ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেন, আমার এই ক্ষুদ্র জীবনে সকলের সাথে চলাফেরা করতে গিয়ে আমি অনেকের মন জয় করতে পারিনাই। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমার আচার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আরো লিখেন জীবন যুদ্ধে আমি একজন পরাজিত সৈনিক তাই সকলের কাছ থেকে বিদায় নিলাম। এ ছাড়া তার কর্মস্থল প্রান আর এফ এল কোম্পানিতে তার বস কে উদ্দেশ্য করে বলেন, সফিকুজ্জামান স্যার কখনো কারো বেচেঁ থাকার অধিকার টুকু কেড়ে নেবেন না। আল্লাহ হাফেজ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.ইলিয়াছ হোসেন বলেন,আমরা খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর