1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে বিজয়নগরে শিক্ষার্থীদের হামলার শিকার অধ্যাপক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত
ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয়ের  অধ্যাপকের উপর শিক্ষার্থীদের হামলা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয়ের  ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানের উপর শিক্ষার্থীরা হামলা করেছে।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিলের ভিডিও ফেসবুকে লাইভ করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় আহত শিক্ষক কে নিয়ে কলেজের অন্যান্য শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আসেন।
সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের বিএমটি বিভাগের শিক্ষার্থী ও অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের রাজনীতি বন্ধে, শিক্ষকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড ও প্রণোদনা ভাতা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে, উক্ত বিক্ষোভের সময় আহত শিক্ষক মুস্তাফিজুর রহমান ফেসবুকে সন্ত্রাসী আখ্যা দিয়ে লাইক দিলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তার উপর হামলা চালায়।
এব্যাপারে জানতে চাইলে উক্ত কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান বলেন, কলেজের শিক্ষদের মধ্যে দুটি গ্রুপ রয়েছে গতকালের ফেইসবুকের পোষ্টকে কেন্দ্র করে এঘটনাটি ঘটেছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন,কলেজের শিক্ষকদের মধ্যে দুটি গ্রুপ রয়েছে তাদের আর্থিক বিষয়ের দ্বন্দ্বের কারনেই এটি ঘটেছে। আমি শিক্ষকদের সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে আর যেন এ ধরণের ঘটনা না ঘটে। এখন উভয় পক্ষই শান্ত আছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর