1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ফুলেল শুভেচ্ছায় সিক্ত ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া সিরিজ শেষে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা নাগাদ দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। দুই বহরের প্রথম বহরে দলের সঙ্গে অধিনায়ক শান্তসহ ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। এ ছাড়া ফিরেছেন শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানাসহ আট ক্রিকেটার।

দলের বাকি সদস্যরা ঢাকায় এসে পৌঁছাবেন বুধবার দিবাগত রাত ২টায়। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও এসেছেন প্রথম বহরে। দেশে ফেরার পর প্রথমে ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বিমানবন্দরে রিসিভ করেন ক্রিকেটারদের। এরপর বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের।

টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি টাইগাররা।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরপর টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর