1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ফার্মাসিস্ট দিবসে বাংলাদেশ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪) ‘ফার্মাসিস্টরা বিশ্বব্যাপী স্বাস্থ্য চাহিদা পূরণ করে’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষ্যে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। দিবসটিতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, ব্ল্যাড প্রেশার এবং ডায়াবেটিস পরীক্ষা ছাড়াও একাডেমিক ভবনে সেমিনারেরও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউ’র রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব), ফামের্সি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: মাহবুবুল আলম এবং প্রভাষক ফাতেমা আক্তার।

এর আগে সকালে কেক কেটে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে কুইজ প্রতিযোগিতা এবং বিকেলে মেয়েদের বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর