1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ফাগুনের শেষ বৃষ্টি ঝরল ঢাকায়।

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২২০ বার পঠিত

পূর্বাভাস আগে থেকেই ছিল, সেটি প্রমাণ করতেই যেন এক পশলা বৃষ্টি ঝরল ফাগুনের শেষ দিনের দুপুরে। তবে ক্ষণিক পরেই থেমে যায় তা, কিছুক্ষণের মধ্যেই আকাশে সূর্যও উঁকি দিল।

বৃহস্পতিবার দুপুরের দিকের ওই হালকা বৃষ্টি ঝরেছে রাজধানীর মিরপুর, আগারগাঁও, সদরঘাট, জিগাতলা, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায়।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বিডিটাইমস২৪কে বলেন, “বৃষ্টি তো তেমন হয়নি, ১৬ তারিখের পর আর থাকবে না।

সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি পড়ার তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে নোয়াখালীর হাতিয়ায়

পূর্বাভাস আগে থেকেই ছিল, সেটি প্রমাণ করতেই যেন এক পশলা বৃষ্টি ঝরল ফাগুনের শেষ দিনের দুপুরে। তবে ক্ষণিক পরেই থেমে যায় তা, কিছুক্ষণের মধ্যেই আকাশে সূর্যও উঁকি দিল।

বৃহস্পতিবার দুপুরের দিকের ওই হালকা বৃষ্টি ঝরেছে রাজধানীর মিরপুর, আগারগাঁও, সদরঘাট, জিগাতলা, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায়।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টি তো তেমন হয়নি, ১৬ তারিখের পর আর থাকবে না।”

এর বাইরে ফেনী, মাদারীপুর চাঁদপুর, নোয়াখালীর মাইজদীকোর্টসহ বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পরদিন একই ধরনের বৃষ্টির আভাস রয়েছে খুলনা ও বরিশাল অঞ্চলসহ ঢাকা বিভাগের জন্য।

সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাসও দেওয়া হয়েছে পূর্বাভাসে।

মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছিল, দুই-তিন দিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ছাড়াও মাসের শেষ দিকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর