1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ফলের দাম বেশি রাখায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৪১ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে ছয় প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানে তরমুজ, খেঁজুর ও ফলের দাম বেশি রাখার দায়ে এসব জরিমানা করা হয়। মঙ্গলবার (১২ মার্চ) ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানের কাঁচা বাজারসহ বিভিন্ন ফলের দোকানে দিনব্যাপী বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ঈশ্বরদীর নতুন হাট গ্রীণ সিটি এলাকায় তরমুজের দাম বেশি রাখায় সততা ফল ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঈশ্বরদী কাঁচা বাজার ও ফলের দোকানে পণ্যের বিক্রয় মূল্য প্রদর্শিত না থাকা, খেজুরে ওজন কম থাকায় আলমাছ ফল ভাণ্ডারকে দুহাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রিপন স্টোরকে পাঁচ হাজার, উজ্জল সবজি দোকানিকে দুই হাজার, সুমন স্টোরকে পাঁচ হাজার, ভাই ভাই সুইটস্কে পাঁচ হাজার এবং শফিক স্টোরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বিডিটাইমস২৪ কে বলেন, পবিত্র রমজান মাসে ফলের চাহিদা বৃদ্ধির সুযোগকে কাজে লাগাচ্ছে ঈশ্বরদী বাজার ও নতুনহাট গ্রীণ সিটি এলাকার কতিপয় অসাধু ব্যবসায়ী। তারা চড়া দামে খেঁজুর, তরমুজ ও সবব্জি বিক্রয় শুরু করেছে। এরকম ছয়টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।তিনি আরও জানান, রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে তাদের এ অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর