1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজন “বিজনেস ফেস্ট-২০২৪” উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ৭ নভেম্বর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ক্লাব ‘বিজবক্সের’ আয়োজনে ‘বিজনেস ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩ টায় একটি উদ্বোধনী নৃত্য এবং ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরন করার মধ্য দিয়ে বিজনেস ফেস্ট এর দ্বিতীয় দিনের জমকালো আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, বিজনেস ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. মোঃ জুলফিকার আলি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিজনেস ক্লাবের অ্যাডভাইজার নাজিয়া আক্তার রাশমি, লেকচারার এবং কো-অ্যাডভাইজার মারভিন রাজী মেবিন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের কর্পোরেট এইচআর হেড এম. সাব্বির আলী।জমকালো এই আয়োজনে ছিলো নবীন শিক্ষার্থীদের বরন, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণে ছিলো ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র রাজন হোসেনের মনমাতানো কনসার্ট এবং প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থীদের আয়োজিত একটি বিশেষ নাটক। নাটকের মূল উদ্দেশ্য ছিলো আদিবাসীদের উচ্চতর শিক্ষার জন্য তারা শহরে কি কি সমস্যার সম্মুখীন হয় এবং কি কি সুযোগ সুবিধা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দিয়ে থাকে তা ফুটিয়ে তোলা।

এরপর শুরু হয় পুরস্কার বিতরণী, যারা কেস স্টাডি এবং বিজনেস কম্পিটিশন এ অংশ গ্রহণের মাধ্যমে বিজয়ী হয় তাদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুপ্রানিত করা হয় যা তাদের ভবিষ্যত বিকাশে সহায়তা করবে।

উল্লেখ্য যে, দুইদিন ব্যাপী বিজনেস ফেস্টের প্রথম দিন (৬ নভেম্বর) দিনব্যাপী জমকালো অনুষ্ঠানে ছিল নানা আয়োজন, বিজনেস এক্সপো, করপোরেট কোচিং বুথ এবং বিশিষ্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ পিএলসি’র করপোরেট এফেয়ারস এন্ড সিকিউরিটি ম্যানেজার মেজর একেএম হাবিবুল হকের (অবঃ) সাথে ‘মিট দি লিডার’ সেমিনার। করপোরেট কোচিং বুথ এ তিনজন (৩) করপোরেট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফিন্যান্স থেকে ইউএসএআইডি এর সরদার মুনিম ইবনা মহসিন এইচআরএম থেকে স্টার সিনেপ্লেক্স এর এইচআর হেড এন্ড এডমিন এইচআর লায়লা নাজনীন এবং ওয়াল্ড ব্যাংকের মার্কেটিং স্পেশালিষ্ট খালিদ হোসাইন কোচিং বুথ এ মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের লক্ষ্য কি, রিয়েলিটি কি, অপশন কি কি আছে এবং ভবিষ্যতে তারা তাদের নিজেদের কোথায় দেখতে চায় সব শুনে এবং সেই অনুযায়ী তাদের গাইডলাইন দেন।

এইভাবে শিক্ষার্থীদের আগামীর জন্য প্রস্তুত করতে ‘বিজবক্স’ কতৃক আয়োজিত ‘বিজনেস ফেস্ট’ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। বিভিন্ন রকম গাইডলাইন সুযোগ – সুবিধা, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর এই আয়োজনটি সমাপ্ত হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর