1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে“Mastering the Art of Effective Communication:Strategies for Success.”ওয়ার্কশপ অনুষ্ঠিত।

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

প্রেসিডেন্সী ইউনিভার্সিটির অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস এর উদ্যোগে ২৭ মার্চ, ২০২৪ বুধবার দুপুর ১২ টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে “Mastering the Art of Effective Communication:Strategies for Success.” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নগদের মার্কেটিং স্ট্র্যাটেজি ও প্লানিং এর হেড জনাব ‘মনসুরুল আজিজ’। ক্যারিয়ার ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য কমিউনিকেশন স্কিল এর প্রয়োজনীয়তার উপর আলোকপাতের মধ্য দিয়ে ওয়ার্কশপটির সূচনা হয়।

ওয়ার্কশপটিতে মূলত নন-ভার্বাল কমিউনিকেশন এর বিভিন্ন দিক বাস্তবিক ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায় তা হাতে কলমে অংশগ্রহণকারীদের শেখানো হয় । পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে ব্রান্ড কমিউনিকেশন কিভাবে বিজনেস এর গ্রোথে কাজ করে এ ব্যাপারটিও বাস্তবিক বিভিন্ন উদাহারণের মাধ্যমে উপস্থাপিত হয়েছে।

উল্লেখ্য যে, ‘মনসুরুল আজিজ’ সাহেব দেশীয় ব্রান্ড গুলো বিশেষত ‘নগদ’ কিভাবে ব্রান্ড কমিউনিকেশন এর বিভিন্ন কৌশলের সফল বাস্তবায়নের মাধ্যমে আজ একটি প্রতিষ্ঠিত ব্রান্ড এ পরিনিত হয়েছে সে দিকগুলোও অত্যন্ত মনোরমভাবে উপস্থাপন করেন।

উক্ত ওয়ার্কশপে আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রধানগন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর