1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ফ্রেশার্স রিসেপশন ২০২৫’ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ‘বিজবক্স’-এর আয়োজনে বিজনেস ডিপার্টমেন্টের নবীনবরণ অনুষ্ঠান ‘ফ্রেশার্স রিসেপশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর এলিট কনভেনশন সেন্টারে ১৩ আগস্ট বুধবার সকাল ১১ টায় উদ্বোধনী নৃত্য ও ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, ট্রেজারার অধ্যাপক এএইচএম ফারুক, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, ডিপার্টমেন্ট চেয়ারম্যান প্রফেসর ড. মো. জুলফিকার আলী, এডমিন ও স্টুডেন্ট এফেয়ারর্স ডিরেক্টর আফরোজা হেলেন, এডমিশন এন্ড পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর এন্ড হেড জাহিদ হাসান এবং বিজনেস ক্লাবের অ্যাডভাইজার ও সহকারী অধ্যাপক নাজিয়া আক্তার রাশমি। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্রিন্সিপাল অ্যাডভাইজার মো. আনোয়ারুল কবির, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম ও চেয়ারম্যান প্রফেসর ড. মো. জুলফিকার আলী।
দিনব্যাপী আয়োজনে ছিল নেসলে বাংলাদেশ পিএলসি’র করপোরেট অ্যাফেয়ার্স প্রধান অবসরপ্রাপ্ত মেজর এ কে এম হাবিবুল হকের সঙ্গে বিশেষ ক‍্যারিয়ার সেশন, যেখানে শিক্ষার্থীদের নতুন যাত্রাকে আরও সুদৃঢ় করতে নানা দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করা হয়।

এছাড়াও আয়োজনকে প্রাণবন্ত করে তোলে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও সংগীত পরিবেশনা এবং প্রাক্তন শিক্ষার্থী রাজনের মনোমুগ্ধকর কনসার্ট।

সবশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ‘ফ্রেশার্স রিসেপশন ২০২৫’-এর পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর