1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ইউনিটি ডে উদযাপিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

সিভিল ইঞ্জিনিয়ারিং ইউনিটি ডে উদযাপন করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বুধবার (৯ অক্টোবর) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ. এইচ. এম. ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মোহাম্মাদ আনোয়ারুল কবির। সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়াও ইঞ্জিনিয়ারিং স্কুলের ডীন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, বিজনেস স্কুলের ডীন প্রফেসর আবুল কালাম, রেজিস্ট্রার জনাব সাকির হোসেন, বিভিন্ন ডিপার্টমেন্টের হেড ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অতিথিদের উদ্দীপনামূলক বক্তব্য, যা নবীন শিক্ষার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহী করে তোলে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উষ্ণ বরণ জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উপহার প্রদান করে তাদের অবদানের স্বীকৃতি জানানো হয়। শিক্ষক এবং ছাত্রদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মন জয় করে নেয়।

বিশ্ববিদ্যালয়টিতে উৎসবটি শুধুমাত্র একটি অনুষ্ঠান ছিল না; এটি ছিল শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটি সুন্দর মিল বন্ধনের প্রকাশ। এ অনুষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীদের একে অপরের কাছে আরও কাছাকাছি আনতে সাহায্য করেছে এবং তাদের মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতি বৃদ্ধি করেছে।

সন্ধ্যায় একটি জমকালো ব্যান্ড শো অনুষ্ঠিত হয়। অবশেষে, একটি সুস্বাদু নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর