1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Future Ready with Tahsan Khan” প্রোগ্রাম অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হল রুম-এ গতকাল বিকেল ৩টায় অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত অনুষ্ঠান “Future Ready with Tahsan Khan”। শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন বিষয়ক এই আয়োজনে প্রধান বক্তা দেশের খ্যাতনামা শিল্পী, শিক্ষাবিদ ও কর্পোরেট ট্রেইনার তাহসান খান তার দু-ঘন্টার বক্তৃতায় শ্রোতাদের মুগ্ধতার আবেশে জড়িয়ে রাখেন।

অনুষ্ঠানে তাহসান খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাস্তব জীবনের চ্যালেঞ্জ, ক্যারিয়ার পরিকল্পনা এবং আত্মউন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা তার বক্তব্য থেকে বাস্তবমুখী দিকনির্দেশনা ও জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে মূল্যবান পরামর্শ লাভ করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার মানসিকতা গড়ে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উপস্থিত সকলের সরব অংশগ্রহণ ও আগ্রহ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মো: আনোয়ারুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মো: সাকির হোসাইন, স্টুডেন্ট এফেয়ার’স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস ও এডমিন ডিরেক্টর, আফরোজা হেলেন, বিভিন্ন অনুষদের ডিনগন, বিভাগীয় প্রধানগন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনাব তাহসান খান ধারাবাহিক লেকচার সিরিজের অংশ হিসেবে আগামী বার মাস, প্রত্যেক মাসে একটি চলমান বিষয়ের উপর বক্তৃতা দেবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর