1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত

বাংলা নতুন বছর উদযাপনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আজ ছিলো বাংলা নববর্ষ ১৪৩২ এর বর্নিল আয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার গুলশানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রুফটপে নানা আয়োজনে মুখরিত ছিল।

দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে বৈশাখী উন্মাদনায় মেতে উঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। আয়োজন জুড়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা লোকজ গান কবিতা এবং নাচ পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উদ্বোধন করা হয় ‘শুভ নববর্ষ ১৪৩২’। এরপর দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় বর্ষবরণের আয়োজন। এর আগে পূর্বে অনুষ্ঠিত ‘ভিডিও কনটেস্ট’ এবং ‘ফটো কনটেস্ট’-এ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্স ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ারস এন্ড এডমিন ডিরেক্টর আফরোজা হেলেন, স্কুল অব ‘ল’ এর ডিন প্রফেসর মো. আজহারুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর মোঃ আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন এডমিশন ও পাবলিক রিলেশন্স (পিআর) ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড মো. জাহিদ হাসান এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ কলি আখতার জয়া।
প্রেসিডেন্স ইউনিভার্সিটির বর্ষবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা স্টল দিয়েছেন৷ এসব স্টলে শিক্ষার্থীরা বাঙালিয়ানা নানা আয়োজন এবং খাবার পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তারা এসব স্টল ঘুরে দেখেন।

দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় পর্বে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চলে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। এতে শিক্ষার্থীরা বিভিন্ন গান, কবিতা এবং নৃত্য পরিবেশনা করেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা মেতে উঠেন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর