1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে অপহরণ, যুবক গ্রেপ্তার।

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১২৪ বার পঠিত

ভুল নাম্বার থেকে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করার ঘটনায় রাশেদুল ইসলাম নামে (২২) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওই তরুণীকে উদ্ধার করা হয়। শনিবার (১১ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম।

এর আগে শুক্রবার (১০ মে) ফরিদপুর জেলার একটি ভাড়া বাসা থেকে রাশিদুলকে আটক করে ওই তরুণীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রাশিদুল মাগুরা জেলার শ্রীপুর চাকদহ এলাকার বাসিন্দা শাহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ভুল নাম্বার থেকে ওই তরুণীর সঙ্গে রাশিদুলের পরিচয় হয়। নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও রাজনৈতিক নেতার ছেলে বলে পরিচয় দিয়ে ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলেন রাশিদুল।

গত ৩ মে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসেন ওই তরুণী। রাশিদুল আগে থেকে পরিকল্পনা মাফিক ওই তরুণীকে নিয়ে সাভার, ঢাকা, মাগুরা, ঝিনাইদহ ও পরে ফরিদপুরে একটি ভাড়া বাসায় অবস্থান নেন। পরে প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর ওই তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেপ্তার রাশিদুলকে আদালতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া অসম বয়সে কোনো ধরনের সম্পর্কে জড়ানো ও প্রতারণার হাত থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রেস ব্রিফিংয়ে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুর রহমানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর