1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রাইম ব্যাংক ও বাউয়ার্ক লিমিটেডের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে বাউয়ার্ক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

এই চুক্তির আওতায় বাউয়ার্ক লিমিটেড-এর কর্মীরা প্রতিযোগিতামূলক মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ফি মওকুফসহ ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.’র এসইভিপি ও হেড অব এমার্জিং মার্কেট মো. আসিফ বিন ইদ্রিস এবং বাউয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.’র ইভিপি ও রিজিওনাল হেড, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. এনামূল কবির; ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; ভিপি ও টিম হেড, এমার্জিং মার্কেট মোহাম্মদ জুবায়ের; এভিপি রিলেশনশিপ ম্যানেজার, এমার্জিং মার্কেট এইচ. এম. মামুন ও এফএবিপি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পেরোল ব্যাংকিং রবিউল আলম ইস্কান্দার।

বাউয়ার্ক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির, হেড অফ ফাইন্যান্স, একাউন্টস অ্যান্ড কোম্পানি সেক্রেটারি; জেনারেল ম্যানেজার নালিন কৌরা; এইচআর ও অ্যাডমিন বিভাগের ম্যানেজার মো. জিশান রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর