1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্যের জয়গান: লন্ডনে ঘোষণা ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পঠিত

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅন টেলিভিশন কার্যালয়ে চট্টগ্রাম কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন চট্টগ্রামভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর পরিকল্পনা, প্রস্তুতি ও সফল আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় দল-মত, ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার ঊর্ধ্বে উঠে চট্টগ্রাম কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল, সুন্দর ও সর্বজনীন উৎসব আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। উৎসবকে সফল ও অর্থবহ করতে উপস্থিত ব্যক্তিরা তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে সম্মিলিতভাবে একটি শক্তিশালী টিম হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

চট্টগ্রাম উৎসব কমিটির নেতৃত্বে সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতায় উৎসবটি সফল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে উৎসবের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ও প্রাথমিক পরিকল্পনা উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে উৎসবের বিভিন্ন কর্মসূচি ও বিষয় চূড়ান্ত করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি, সংগীত, কৃষ্টি, ঐতিহ্য, ইতিহাস ও গৌরবময় উত্তরাধিকারকে উৎসবে বিশেষভাবে তুলে ধরা হবে। পাশাপাশি চট্টগ্রামের স্বকীয় পরিচয়, ঐতিহ্য ও বহুমাত্রিক সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় ও কর্মসূচি অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জাগির আলম, কাউন্সিলর সাইয়েদ ফিরোজ গানি, শওকত মাহমুদ দিপু, আখতারুল আলম, সুজন বড়ুয়া, মাসুদুর রহমান, সারোয়ার চৌধুরী, মনির মাহমুদ, মোহাম্মদ আলী রেজা, ডা. বিশ্বজিৎ রায়, মিরা বড়ুয়া, তানভীর খান, আসমা আলম, জাগলুল চৌধুরী, শওকত ওসমান, রায়হান চৌধুরী টিটু, আলীম উল্লাহ রাহাত, নুরুন্নবী আলী, গিয়াশ বড়ুয়া, নুরুল আলম, সাদিয়া আফরিন, নাবিল রহমান, সৈয়দ সাইফুল ইসলাম ও শামসুল রাসেল।

এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আম্রসিয়ানের পক্ষে জুনায়েদ রিয়াজ ও ইমরান চৌধুরী এবং আইঅন টেলিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বনির্ধারিত অনুষ্ঠান থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, অনুপম শাহা, চট্টগ্রাম সমিতির আঞ্জুমান আরা নিজামসহ আরও অনেকে।

আয়োজকদের প্রত্যাশা, সবার আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ একটি স্মরণীয়, সফল ও সর্বজনীন আয়োজনে পরিণত হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর