1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রফেসর ডক্টর আ.ন.ম. ইকবালের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত

গাঙ্গেয় অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের,দক্ষিণ সৈয়দপুর গ্রামের হাওলাদার বাড়িতে জন্মগ্রহণ করেন। (নদী ভাঙ্গনের কারণে) বর্তমান স্থায়ী ঠিকানা চরফ্যাশন উপজেলার, হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মরহুম রফিক হাওলাদারের বড় ছেলে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সদ্য বিদায়ী চেয়ারম্যান, প্রফেসর ডক্টর আ.ন.ম.ইকবাল হোসেনের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

গত ৩ মে,শুক্রবার দিবগত রাত ২.২০ মিনিটে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৪ মে, শনিবার ঢাকার উত্তরা ৩নং সেক্টর, ১২নং রোডের কেন্দ্রিয় মসজিদে প্রথম, বরিশাল সাগরদী আলিয়া মাদ্রাসা মাঠে ২য় এবং মরহুমের নিজ বাড়ি জামে মসজিদ মাঠে ৩য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

তার বিদায় আত্মার মাগফেরাতের জন্য জানাজার নামাজে উপস্থিত ছিলেন তার কর্মস্থলের সহকর্মী, ছাত্র, শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয়-স্বজনসহ হাজার হাজার মানুষ।

শিক্ষাবিদ ফকিহ ও শাইখুল হাদীস ডক্টর প্রফেসর আ.ন.ম. ইকবাল হোসাইন ছাত্র জীবনে ১৯৮৭ সালে দাখিল, ১৯৮৯ সালে আলিম, ১৯৯১ সালে ফাজিল এবং ২০০০ সালে কামিল, ফিকাহ বিভাগে মাদরাসা বোর্ডে প্রথম শ্রেণীতে প্রথম হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তি হয়ে পরে ছাত্রত্ব বাতিল করে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকে ৬ষ্ঠ স্থান এবং স্নাতকোত্তরে ৩য় স্থান লাভ করেন। উল্লেখ তিনি আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন।

চাকুরি জীবনে তিনি সাগরদি আলিয়া মাদ্রাসার প্রভাষক হিসেবে যোগদান করেন, পরে সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন পরে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, আল-হাদীস এন্ড ইসলামী স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ছিলেন একজন ইসলামি জ্ঞানের মহা পন্ডিত। তিনি জীবনের সম্পূর্ণ সময়টা ইসলামের খেদমতে অতিবাহিত করেছেন। শিখেছেন এবং শিখিয়েছেন। তার অকাল মৃত্যুতে পরিবার আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী বর্গ গভীরভাবে শোকাহত।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর