1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত প্রকল্প ‘তথ্য আপা’ কর্মরত নারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনে সামনে অবস্থান করছেন। তারা চুক্তিভিত্তিক বাতিল করে রাজস্ব করতে অবস্থান করেছেন। 

রোববার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীরা অবস্থান করছেন। জানা গেছে, ‘তথ্য আপা’ প্রকল্পে দুই হাজারের বেশি নারী কর্মরত রয়েছেন। তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত। এই প্রকল্পটি সব নারী ধারা পরিচালিত করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন সরকারি গেস্ট হাউজ যমুনার সামনে বিভিন্ন স্লোগানে ৫ শতাধিক নারী অবস্থান নিয়েছেন। নারী পুরুষ সমতায় তথ্য আপা পথ দেখা এক দফ এক দাবি কর্মরত জনবল নিয়ে রাজস্বে তথ্য আপা গ্রামীণ নারীর একমাত্র আশ্রয়স্থল, তথ্য আপা প্রকল্প রাজস্ব চাই’  আর নয় প্রকল্প, আমরা চাই রাজস্ব’।

ঝালকাঠির সদরের তথ্য সেবা কর্মকর্তা সংগীতা সরকার বলেন, ২০১১ সাল থেকে প্রকল্পটির কার্যক্রম চালু হলেও এখনো সরকারিকরণ করা হয়নি। প্রকল্পের প্রথম পর্যায় শেষ হয়ে এখন দ্বিতীয় পর্যায় চলছে। বার বার রাজস্বের দাবি জানালেও চুক্তিতে প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে। আমরা আর চুক্তি চাই না। আমরা রাজস্ব চাই।

তিনি বলেন, আমাদের বলা হয়েছিল বর্তমান জনবলসহ প্রকল্পটি রাজস্ব করা হবে। উনারা কোনো প্রকার রাজস্ব না করে এক এক বছর মেয়াদ বাড়িয়ে যাচ্ছে। গত ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে, আরো এক বছর বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন। আমরা এক বছর এক বছর চুক্তি চাই না। আমরা কর্মরত জনবলসহ রাজস্ব চাই।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর