1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিলো ৪ কমিশন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সেক্টরের সংস্কারের জন্য ১৫টি কমিশন গঠন করা হয়েছে। এরমধ্যে প্রথম দফায় ৬টি কমিশন গঠন হয়। এরমধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন তাদের নিজ নিজ কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। বাকি দুটি কমিশন চলতি মাসের ৩১ তারিখ প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি)  রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন।

বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে একটি বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

চারটি সংস্কার কমিশনের প্রধান হলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর বিস্তারিত জানাতে বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় সংবাদ সম্মেলন রয়েছে।

এসব কমিশন ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কমিশনের আবেদনের প্রেক্ষিতে ১৫ দিন সময় বাড়িয়ে ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়। অন্যদিকে জনপ্রশাসন সংস্কার ও বিচার বিভাগ কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার। ভারতে পালিয়ে যান তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. মুহম্মদ ইউনূস। এরপর রাষ্ট্র সংস্কারে গঠন করে ছয় সংস্কার কমিশন। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর