1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রধানমন্ত্রী ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতাকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৩১ মার্চ) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বাংলা নববর্ষ-১৪৩১ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু জি এম কাদেরের একান্ত সচিব শামসুল ইসলামের নিকট রোববার জাতীয় সংসদের অফিস কক্ষে এবং বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদের একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল ফিতরের কার্ড পৌঁছে দেন।

এ ছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের ব্যক্তিগত কর্মকর্তার কাছে বাংলা নববর্ষ-১৪৩১ এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর