1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রচণ্ড তাপপ্রবাহের কারনে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৩১ বার পঠিত

সারা দেশে চলমান প্রচণ্ড তাপদাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচণ্ড দাবদাহের দরুন শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।

এর আগে, রোববার রাতে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঢাকাসহ পাঁচ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

যেসব জেলার প্রতিষ্ঠান আজ বন্ধ ছিল সেগুলো হলো—ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী।

এর আগে, ২০ এপ্রিল তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সাত দিনের (২১ থেকে ২৭ এপ্রিল) ছুটি ঘোষণা করা হয়। রোজা-ঈদের দীর্ঘ ছুটি এবং তাপপ্রবাহের সাত দিনের ছুটি শেষে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছিল।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর