1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রকাশ্যে জাতিসংঘ সনদ কাটলেন ইসরায়েলি রাষ্ট্রদূত।

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১৮ বার পঠিত

ফিলিস্তিনের অধিকার বাড়ানো এবং সদস্য হিসেবে গ্রহণের আহ্বানের প্রতিবাদে শুক্রবার সাধারণ পরিষদে জাতিসংঘ সনদের একটি অনুলিপি কেটে ফালি ফালি করেছেন জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কাগজ কাটার একটি আধুনিক যন্ত্র দিয়ে তিনি সনদের অনুলিপি কেটে ফেলেন। এ সময় তিনি অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে বলেন, এটি আপনাদের জন্য লজ্জার।

জাতিসংঘের ফিলিস্তিনকে অতিরিক্ত অধিকার দেওয়ার ভোটের আগে তিনি এ প্রতিবাদ করেন।জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনের সদস্যপদ পুনর্বিবেচনা করার জন্য গত ১৮ এপ্রিল ভোটের আয়োজন করে।

একটি আবেগঘন বক্তৃতায়, জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ভোটকে ‘ঐতিহাসিক’ এবং ‘গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

তবে ফিলিস্তিনের বিষয়ে পুনর্বিবেচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল।

রাষ্ট্রদূত এরদান ভোটের আগে মঞ্চ থেকে বক্তব্য রেখে জাতিসংঘের সনদকে টুকরো টুকরো করে অন্য সদস্যদের নিজের হাতে জাতিসংঘের সনদ কাটার জন্য আহ্বান জানান। এ সময় তিনি বলেন, হ্যাঁ, হ্যাঁ, আপনি এটিই করছেন। জাতিসংঘের সনদ ছিন্ন করা। লজ্জা করে না আপনার।

তিনি পরে বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘে নেওয়া হলে এমন একটি সত্তাকে রাষ্ট্রের অধিকার দেওয়া হবে যা সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত। শিশু-হত্যাকারী হামাস ধর্ষকদের বাহিনীকে প্রতিষ্ঠিত করা হবে

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর