1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পৌরবাসীর অভাবনীয় দুর্ভোগ মোরেলগঞ্জে ৬ দিনের টানা বর্ষণে ২ হাজার পরিবার জলাবদ্ধতায়

এইচ,এম,শহিদুল ইসলাম ,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে গত ৬ দিনের টানা প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্ধী হয়ে পড়েছে পৌর শহরের ৯টি ওয়ার্ডের ২ হাজার পরিবার। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা। স্থানীয়দের দাবি রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা করে চলাচলের উপযোগী করে দেওয়ার।

নিয়মিত ট্যাক্স পরিশোধ করেও কাঙ্খিত নাগরিক সেবা পাচ্ছি না। এ দুর্ভোগের শেষ কোথায়? সামান্ন্য বৃষ্টি হলেই হাটু পানি জমে যায় রাস্তায়। পানি নামানোর কোন ব্যবস্থা নেই। ভাঙা রাস্তাগুলো সংস্কার ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা হলে এ দুর্ভোগ থেকে মুক্তি পাবো

সরেজমিনে রবিবার পৌর শহরের সড়কগুলোতে ঘুরে দেখা গেছে পাঁচ দিনের টানা বর্ষণে ৯টি ওয়ার্ডের বাইপাস সড়ক ও আঞ্চলিক মহা সড়কের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতায়। পানির রাতে ভেঙ্গে পড়েছে কার্পেটিং রাস্তা। এতে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী। পৌর শহরের ১, ২, ৩, ৪, ৫, ৭ নং ওয়ার্ড উত্তর সরালিয়া, পূর্ব সরালিয়া, কলেজ রোড, আর্দশ পাড়া, কৃষি ব্যাংক সড়ক, বারইখালী ফেরীঘাট সংলগ্ন এলাকায় নিম্নঅঞ্চল পানিতে তলিয়ে গিয়ে প্রায় ২ হাজার পরিবার জলাবদ্ধ হয়ে পড়েছে। বাড়িঘর থেকে বের হতে পারছে না। অনেক পরিবারের দুপুরের রান্না খাওয়া বন্ধ রয়েছে। স্কুল কলেজ শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। অসুস্থ বৃদ্ধদের চিকিৎসায় নিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। জলাবদ্ধতার কারণে মশার উপদ্রুব বৃদ্ধি পেয়েছে। পানি পচে গিয়ে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে।

কথা হয় পৌরবাসীন্দা মিজানুর রহমান, শামিম আহসান, শ্রমীক লোকমান শিকদার, বাবু সরদার, রোকেয়া বেগমসহ একাধিক বাসিন্দারা বলেন, পৌরসভার বাসিন্দা হয়ে নিয়মিত ট্যাক্স পরিশোধ করেও কাঙ্খিত নাগরিক সেবা পাচ্ছি না। এ দুর্ভোগের শেষ কোথায়? সামান্ন্য বৃষ্টি হলেই হাটু পানি জমে যায় রাস্তায়। পানি নামানোর কোন ব্যবস্থা নেই। ভাঙা রাস্তাগুলো সংস্কার ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা হলে এ দুর্ভোগ থেকে মুক্তি পাবো। তারা পৌর প্রশাসকের কাছে ড্রেন ও রাস্তা নির্মাণের জোর দাবি জানান।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক হাবিবুল্লাহ বলেন, মোরেলগঞ্জ পৌরসভার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা সমস্যা দীর্ঘদিনের। এটি সমাধানের চেষ্টা চলছে। ইতোমধ্যে নতুন করে ২/৩টি রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একাধিক ড্রেনেজ ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর