1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পূবালী ব্যাংক ১ম ব্যবস্থাপক সম্মেলন-২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পঠিত
পূবালী ব্যাংক পিএলসি’র ঢাকার কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণ অঞ্চলের সকল শাখা, উপশাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘১ম ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম। আজকের ব্যবস্থাপক সম্মেলন একযোগে সারা বাংলাদেশে পূবালী ব্যাংকের সকল অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী ব্যাংকের চলমান অগ্রগতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার বিস্তারে ব্যবস্থাপকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, পূবালী ব্যাংক দেশের আর্থিক খাতে আস্থা ও বিশ্বাসের প্রতীক। গ্রাহকসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে আমাদের প্রতিটি শাখাকে একযোগে কাজ করতে হবে। ব্যাংকের ৬৭ বছরের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর