1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

বাংলাদেশের বেসরকারী খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি’র আন্দরকিল্লা শাখার উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাথে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করছে।

মেডিকেল কলেজ হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম, উপ মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের প্রধান মোঃ রবিউল আলম, হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আবদুর রব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডাঃ মোহাম্মদ ইলিয়াস চৌধুরী-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ। উল্লেখ্য, এই বিশেষ উদ্যোগের মাধ্যমে চিকিৎসক, শিক্ষার্থী ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকিং সুবিধা আরও সহজে উপভোগ করতে পারবেন। অনুষ্ঠান শেষে হাসপাতাল প্রাঙ্গনে ব্যাংকের ক্যাম্পেইন বুথের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক দেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে সবসময় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের সঙ্গে এই কো-ব্র্যান্ডেড কার্ড চালুর মাধ্যমে আমরা চিকিৎসা খাতে একটি নতুন ডিজিটাল অধ্যায়ের সূচনা করলাম। এখন থেকে চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীরা একসাথে ব্যাংকিং সুবিধা, নিরাপদ লেনদেন ও আধুনিক আর্থিক সুবিধা উপভোগ করতে পারবেন। পূবালী ব্যাংক ভবিষ্যতেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে ডিজিটাল রূপান্তরে অবদান রাখবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এই উদ্যোগ আমাদের শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য ব্যাংকিং সুবিধা সহজ করে তুলবে। পূবালী ব্যাংকের সহযোগিতায় আমাদের দৈনন্দিন লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ। আমি আশা করি, এই ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃৃত হবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ তসলিম উদ্দিন বলেন, পূবালী ব্যাংক পিএলসি ভবিষ্যতে হাসপাতাল কর্তৃপক্ষকে যেন সুষ্ঠুভাবে সেবা দিতে পারে সেজন্য ব্যাংকের অবকাঠামোগত যত ধরনের সুবিধাদি দেওয়া যায় তা তিনি তাঁর কতৃপক্ষ কে জানাবেন এবং তা নির্মাণে সহযোগীতা করবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর