1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পূবালী ব্যাংক কর্তৃক গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশকে এক কোটি টাকা আর্থিক অনুদান প্রদান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার পঠিত

পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশকে স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য এক কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।

এ উপলক্ষ্যে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডাঃ সাবেরা খাতুনের নিকট আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান ও সুলতানা সরিফুন নাহার উপস্থিত ছিলেন। এসময় গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল প্রফেসর ডাঃ নাজমা হক, পূবালী ব্যাংক জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো: ফয়জুল হক শরীফ এবং জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করে না, এর বাইরে সামাজিক দায়িত্ববোধও রয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতী ক্যান্সার অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নেয়, এর মধ্যে নারীদের জন্য সার্ভিক্যাল ও ওভারিয়ান ক্যান্সার আশংকাজনক হারে বেড়ে চলেছে। আমরা মাল্টিডিসিপ্লিনারী সেবা নিশ্চিত করা জন্য ও গাইনোকলজিক্যাল ক্যান্সার আক্রান্ত নারীদের চিকিৎসা এবং এবিষয়ে উচ্চতর গবেষণায় সহায়তা করার জন্য পাশে থাকতে চাই। এরই প্রেক্ষিতে গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশকে এই অর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর