1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পূবালী ব্যাংক এর ৫১৮তম ঈশ্বরগঞ্জ শাখার শুভ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পঠিত

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ৫১৮তম শাখা সম্প্রতি শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ। সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জনগণের সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রমকে এগিয়ে নিতে ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বরগঞ্জ অঞ্চলে পূবালী ব্যাংকের নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় জনগণ আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবে। এই শাখার মাধ্যমে সঞ্চয়, ঋণ, রেমিট্যান্স ও অন্যান্য আর্থিক সেবায় নতুন গতি সঞ্চার হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। শাখা উদ্বোধন শেষে প্রধান অতিথি মহোদয় অন্যান্য অতিথিদের নিয়ে ‘ক্যাশলেস ঈশ্বরগঞ্জ’ উদ্যোগ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর