1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পূবালী ব্যাংক উপহার হিসেবে BCSIR কে মাইক্রোবাস প্রদান করেছে

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পঠিত

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি উপহারস্বরূপ বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (BCSIR) এর কর্মকর্তাদের জন্য একটি মাইক্রোবাস প্রদান করেছে। পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (BCSIR) এর চেয়ারম্যান ড. শাহানা আহমেদের নিকট আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন।

বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (BCSIR) এর সদস্য (অর্থ) মোঃ তৌফিক ইলাহী চৌধুরী, সদস্য (প্রশাসন) মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য (সাইন্স এন্ড টেকনোলজি) ড. মোছাঃ হোসনে আরা বেগম ও সেক্রেটারি মোঃ শহিদুল হক পাটোয়ারী এবং পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান, সাইন্স ল্যাবরেটরী শাখা প্রধান মোহাম্মদ বেলাল হোসেন, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করেনা, এর বাহিরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় পূবালী ব্যাংক (BCSIR) কে মাইক্রোবাস প্রদান করেছে। তিনি আরও বলেন, এই উপহার অনাগত দিনগুলোতে দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতির সেতুবন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসাবে কাজ করবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর