1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পূবালী ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

পূবালী ব্যাংক পিএলসি’র নতুন নিয়োগপ্রাপ্ত ১২৮ জন কর্মকর্তাদের জন্য মানব সম্পদ বিভাগ কর্তৃক পাঁচ (০৫) দিনব্যাপী “ওরিয়েন্টেশন প্রোগ্রাম” এর আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান উপস্থিত ছিলেন। মানবসম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ইসমত আরা হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী নবীনদের নিষ্ঠা ও সততার সংগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে নিজেদেরকে ব্যাংকিং সংক্রান্ত সবধরণের জ্ঞান আহরণের মাধ্যমে সমৃদ্ধ করে তুলতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলার মাধ্যমে নিজেকে দক্ষ ব্যাংকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব। পূবালী ব্যাংক সবসময় এ দিকটায় বিশেষ দৃষ্টি দিয়ে থাকে।

ব্যবস্থাপনা পরিচালক নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দৃঢ় সংকল্প, একাগ্রতা, আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে গ্রাহকদের সেবাদানের আহ্বান জানান। তিনি বলেন, যথাযথ ও সঠিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে অফিসারদের অবশ্যই আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ এবং ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর