1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পূবালী ব্যাংকের মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

২০২২-২৩ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে ‘Excellence in Mastercard Debit Business (International) 2023-24’ এবং `Excellence in MasterCard Business Growth (Acquiring) 2023-24’ ক্যাটাগরিতে মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি।

আর্থিক অন্তর্ভুক্তি প্রসারের মাধ্যমে শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অবদানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড কর্তৃক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মওলা এবং মাস্টারকার্ডের এদেশীয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামাল। পূবালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান এবং উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংক সমাজে শুদ্ধ ও নৈতিক ব্যাংকিং প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ডিজিটাল ব্যাংকিং খাতে পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের উন্নত সেবা প্রদানের জন্য বিভিন্ন উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকটি অনলাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল পেমেন্ট সেবা সম্প্রসারণের মাধ্যমে আর্থিক সেবাকে সহজতর ও দ্রুততর করছে। পাই ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই সহজে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং বিভিন্ন আর্থিক সেবা উপভোগ করতে পারেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর