1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পায়খানা শেষে হাত না ধুয়ে খাবার তৈরী বিভিন্ন অপরাধের কারনে কালু হোটেল মালিককে জরিমানা 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত
পায়খানা শেষে হাত না ধুয়ে খাবার তৈরী করাসহ বিভিন্ন অপরাধের কারনে চুয়াডাঙ্গার কালু হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে   টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে শহরের
রেলবাজার এলাকায় তদারকির সময় মেসার্স কালু হোটেলের মালিককে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সতর্ক করা সত্ত্বেও এদিন তদারকিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রক্রিয়ায় খাবার তৈরীর প্রমাণ পাওয়া যায় কালু হোটেলে। হোটেলের স্যানিটারী লাইসেন্স না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকা ও স্বাস্থ্যবিধি না মানা, নোংরা জিনিসের পাশে প্রস্তুত করা খাবার উন্মুক্ত অবস্থায় রাখা, কর্মচারীরা পায়খানা শেষে হাত না ধুয়েই খাবার তৈরী করা, যত্রতত্র নোংরা ও মাছিতে ভরপুর মেঝেতে রান্না করা ও বিভিন্ন প্রস্তুত করা খাবার খোলা অবস্থায় রাখার চাক্ষুষ প্রমান পাওয়ায়, অস্বাস্থ্যকরভাবে খাবার পণ্য তৈরী, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিক্রির  অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শহিদুল ইসলাম কালুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পুনরায় তাকে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরীর বিষয়ে নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচ, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শণ করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।তদারকি কাজে সহযোগীতায় ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, চুয়াডাঙ্গার ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।
আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগীতায় ছিলেন ওয়ারেন্ট অফিসার মাসুদসহ একদল সেনাবাহিনীর সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর