1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পাবনার সুজানগরে সরকারি ডাঃ জহুরুল কামাল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১২৫ বার পঠিত

পাবনার সুজানগরে সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রী (অনার্স) কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুরে সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রী (অনার্স) কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন । মিছিলে প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

বিক্ষোভকারীরা অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ আব্দুল লতিফের পদত্যাগের দাবি করেন। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। কলেজের শিক্ষকবৃন্দ একই সাথে অধ্যাক্ষের পদত্যাগের দাবি ও বিভিন্ন দুর্নীতি অনিয়ম তুলে ধরেন।

শিক্ষার্থীরা বলেন,,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সহপাঠী পুলিশের হাতে গ্রেপ্তার হলে অধ্যাক্ষ কোন খোজ খবর নেয়নি। কোন প্রকার ভালবাসাও দেখান নি। বিপরীতে অধ্যক্ষ আব্দুল লতিফ শিক্ষার্থীদের নানা উস্কানিমূলক কথা বলেছেন। সকল শিক্ষার্থীরা অধ্যক্ষ আব্দুল লতিফের পদত্যাগের দাবি জানান।

এসময় অত্র কলেজের চাকরিচ্যুত গনিত বিভাগের সহকারী শিক্ষক আবু নুর মোহাম্মাদ আসাদুজ্জামান বলেন ২০০৮ সালের জাতীয় সংসাদ নির্বাচনের পর দিন থেকে সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ ক্ষমতার জোরে আমাকে ফোন করে কলেজে আসতে নিষেধ করেন। কলেজে আসলে হাড়-গুর ভেঙে দেবার হুমকি দেন। আমি তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি জন্য তিনি আমার সাথে এমন করেছেন। এখন আমি আমার অধিকার নিতে এসেছি। আমি আমার চাকরি দাবি করছি।

কলেজের শিক্ষক মো: সাইফুল ইসলাম বলেন আমি নিজের নির্যাতিত, নিষ্পেষিত। তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি অত্র প্রতিষ্ঠানে স্বজন প্রীতি করেন। তিনি টাকার বিনিময়ে কলেজের নিয়োগ দেন এবং বিভিন্নভাবে বিভিন্ন ক্ষাতের কথা বলে শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন।

বিক্ষোভ শেষে ছাত্র-জনতা অধ্যক্ষ আব্দুল লতিফের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর