1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২০ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত যুবক উপজেলার ছাতকবরাট গ্রামের শাহাদতের ছেলে আরিফুল ইসলাম (২৭)।

জানাযায়,  বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে  সাঁথিয়ার গোপালপুর গ্রামের সাথে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের মারামারি হয়। এ মারামারিতে একজন আহত হয়।
বৃহস্পতিবারের মারামারিকে কেন্দ্র করে রবিবার দুপুরে সাঁথিয়ার ছাতক বরাট গ্রামের আরিফুল ইসলামকে গোপালপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে  কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। গুরুত্বর আহত অবস্থায় আহত আরিফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার  রাত  ৮ টার সময় আরিফুল মারা যায়।
এ সংবাদ লেখা পর্যন্ত সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। থানা পুলিশ ঘটনাস্থল পরদর্শন করেছে। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আশরাফুল ইসলাম  যুবকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।  তিনি বলেন হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্ৎা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর